চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিতে আরও ২৫ জনকে অন্তর্ভুক্ত করে কমিটি সম্প্রসারণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এ-সংক্রান্ত আদেশ গত বুধবার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে ফ্যাক্সবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। দলীয় সূত্র জানায়, কমিটিতে তিনজন সহসভাপতি, সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক, চারজন সহ-সাধারণ সম্পাদক, একজন বিভাগীয় সম্পাদক, চারজন বিভাগীয় সহসম্পাদক ও ছয়জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।সূত্র জানায়, ২০১০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি হয়। সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে সভাপতি ও লায়ন আসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫১ জনের কমিটি ওই সময় ঘোষণা করা হয়েছিল। ওই সময় অনেক ত্যাগী নেতাকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয় বলে অভিযোগ ওঠে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, অতীতে আন্দোলন-সংগ্রামে যাঁদের বলিষ্ঠ ভূমিকা ছিল এবং যাঁরা ত্যাগী ও পরীক্ষিত, অথচ ২০১০ সালের ১৩ জানুয়ারি কমিটি গঠনের সময় বাদ পড়েছেন তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্র জানায়, তিনজন সহসভাপতি হলেন এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী ও মো. নাজিম উদ্দিন (চাকসুর ভিপি নাজিম)।সাত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো. আবু তাহের, এম এ কাশেম, জসিমউদ্দিন সিকদার, সেকান্দর চৌধুরী, আবদুল আউয়াল চৌধুরী, মো. সেলিম ও ছৈয়দ নাছিরউদ্দিন। চার সহ-সাধারণ সম্পাদক হলেন মো. কামাল পাশা, এহসানুল হক হাসান, আহম্মেদ হোসেন তালুকদার ও কুতুবউদ্দিন খান। দলীয় সূত্র আরও জানায়, জাহাঙ্গীর হোসেন সহ-সমবায়বিষয়ক সম্পাদক, হাছান মুকুল জাসাস সম্পাদক, শহীদুল ইসলাম চৌধুরী সহ-জাসাস সম্পাদক, মো. ছিদ্দিক সহ-তাঁতীবিষয়ক সম্পাদক, নিজাম উদ্দিন সহ-তাঁতীবিষয়ক সম্পাদক। ছয় সদস্য হলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইনাম-উল হক, নাজমুল হক চৌধুরী, আতিকুল ইসলাম, সামসুিদ্দন হক, ফখরুল ইসলাম, এম এ খায়ের।