আরও ৩ জেলা কমিটি ভাঙলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আরও তিনটি জেলা কমিটি ভেঙে দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দুটি জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি ময়মনসিংহ উত্তর, সুনামগঞ্জের জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করেন।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ উত্তরের আহ্বায়ক করা হয়েছে খুররম খানকে। আর সুনামগঞ্জের আহ্বায়ক করা হয়েছে নাসির হোসেন চৌধুরীকে।
এর আগে ১৪ এপ্রিল নববর্ষের দিনে সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। সেখানে নূরুল হককে আহ্বায়ক করা হয়।
এতদিন সিলেট জেলা কমিটির সভাপতি ছিলেন বিএনপির নেতা ইলিয়াস আলী। কিন্তু গত দুই বছরে তাঁর খোঁজ না থাকায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, নতুন তিনটি আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি পঞ্চগড়, সৈয়দপুর, নওগাঁ ও নেত্রকোনা এলাকার সাংগঠনিক জেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।