আরও ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গতকাল শুক্রবার ৩৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে দুজন, কাউন্সিলর পদে ২৭ জন ও নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন মনোনয়নপত্র নিয়েছেন।
আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে এম মনজুর আলম ছাড়া ইসলামী আন্দোলনের নেতা মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া মনোনয়নপত্র নিয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত মেয়র পদে ১৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২৩ জন ও নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।