আরও ৩৮ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ৮৫৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫৫ জনে পৌঁছেছে। গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আরও ৩৮টি লাশ উদ্ধার করা হয়।এর আগে গত ২৪ এপ্রিল থেকে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৮৪৪টি লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন।অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন হাসপাতাল থেকে এ পর্যন্ত ৫০৪টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আরও ৩৯টি লাশ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়েছে ৪৭টি লাশ। এ দুটি মর্গে এখনো ১১২টি লাশ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এ পর্যন্ত মোট ৬৪টি লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।এখনো মোট কত জন নিখোঁজ রয়েছে, এ ব্যাপারে জেলা প্রশাসন নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে যত লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে, ততটিই নিখোঁজ বলে ধরে নেওয়া হবে।আজ সকাল থেকে সাভার সেনানিবাস মাঠে আহত ও উদ্ধার হওয়া শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে।