আরও ৪১০ সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোটবিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর উদ্যোগে গতকাল মঙ্গলবার আরও ৪১০ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের গাবতলী-১ বিতরণ সেন্টারের ৯১, গাবতলী-২ বিতরণ সেন্টারের ১৬১, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় লিমিটেডের মোহাম্মদ বিতরণ সেন্টারের ৮৮ এবং গাবতলী বিতরণ সেন্টারের ৭০ জন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, সহকারী ব্যবস্থাপক এবং ঢাকার সার্কুলেশন টিমের বিক্রয় নির্বাহী আবদুল্লাহ হেল রাফি, গৌতম কুমার মণ্ডল, মো. ইউছুফ, রাসেল রানা ও শিপন উদ্দিন দেওয়ান। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে ছিলেন সেন্টারের সুপারভাইজার এবং ডিস্ট্রিবিউটরা। সাংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমিতির পক্ষে ছিলেন পরিচালক কাজী জহিরুল কায়ুম এবং সেন্টারের সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটরা। বিজ্ঞপ্তি।