আরও ৫২টি মামলা প্রত্যাহারের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৫২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ-সংক্রান্ত জাতীয় কমিটি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বুধবার কমিটির ৩০তম সভায় এ সুপারিশ করা হয়। এ নিয়ে মোট সাত হাজার ১৫৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো।সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়।