আরও ৫৩ জনের স্বজনদের সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তকৃত স্বজনদের মধ্যে অনুদানের চেক প্রদান করেন  ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তকৃত স্বজনদের মধ্যে অনুদানের চেক প্রদান করেন ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা দুর্ঘটনায় নিহত আরও ৫৩ জনের আত্মীয়স্বজনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে তাঁর তেজগাঁও কার্যালয়ে ৫৩ জনের পরিবারের ৭৩ সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই ৫৩ জনের পরিচয় পাওয়া গেছে। খবর বাসসের।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ২২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা বিতরণ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর।
রানা প্লাজা দুর্ঘটনায় আহত ৭৭৭ জনকে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।