আরও ৮৯ জন পেল জিপিএ-৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে শুধু ঢাকা বোর্ডেই আরও ৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর গতকাল বলেন, ঢাকা বোর্ডে ৩৩ হাজার ৪৯৬ জন পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। এর মধ্যে প্রথমে অকৃতকার্য হওয়া ১৫৬ জন উত্তীর্ণ হয়েছে। আর গ্রেড পয়েন্ট বেড়েছে ৬৬৯ জনের। পুনর্নিরীক্ষণের বিস্তারিত ফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।