আরও ৮৯ জনের আত্মসমর্পণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় আরও ৮৯ মাদক ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছেন। চুয়াডাঙ্গা পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এসে তাঁরা আত্মসমর্পণ করেন। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি আত্মসমর্পণ করা ব্যক্তিদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশ বলছে, জেলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর সংখ্যা ৬০০। গতকাল পর্যন্ত ৩৬২ জন আত্মসমর্পণ করেছেন। তাঁদের মর্যাদাসম্পন্ন পেশায় সংযুক্ত করা হবে।