আরও ৯৫ জন জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে ৯৫ জন গত রবি ও গতকাল সোমবার মুক্তি পেয়েছেন। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৭৪ জনের মধ্যে ১৬৪ জনই জামিনে মুক্তি পেলেন।রংপুর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, হাইকোর্টের রায়ে তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন।কারাধ্যক্ষ আরও জানান, প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে ১০ জন এখন কারাগারে রয়েছেন। তাঁরা হলেন বিজি প্রেসের কর্মচারী আবদুল জলিল, বিজি প্রেসের বাইন্ডার এ টি এম মোস্তফা ও তাঁর স্ত্রী লাবণী সরকার, রংপুরের শফিকুজ্জামান, শফিউর রহমান ও জালালউদ্দিন, নাটোরের জিয়াউর রহমান, বরিশালের ফিরোজ আহমেদ, ময়মনসিংহের হাসেম মিয়া ও পটুয়াখালীর আবুল বাশার।গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদনকেন্দ্র ভিন্নজগতে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ ও পরে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।