আরজ আলী মাতুব্বরের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দার্শনিক আরজ আলী মাতুব্বরের ৩১তম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিকেলে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে দার্শনিক আরজ আলী পাবলিক লাইব্রেরি চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল কালাম তালুকদার।
দার্শনিক আরজ আলী পাবলিক লাইব্রেরির সভাপতি শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অনিশ মণ্ডল, দার্শনিক আরজ আলী মাতুব্বরের কন্যা নাসিমা মুকুল মাতুব্বর, নুরুল আমিন খান, এম এ বারি প্রমুখ।