আরডিআরএস মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রহিদুল মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন সাংবাদিকতায় আরডিআরএস বাংলাদেশের মিডিয়া অ্যাওয়ার্ড ২০০৯-এর দ্বিতীয় পুরস্কার পেলেন প্রথম আলোর রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া। গত বুধবার আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে এই পদক দেওয়া হয়। পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক সেলিমা রহমান। স্বাগত বক্তব্য দেন সংস্থার পরিচালক আজিজুল করীম। উপস্থিত ছিলেন বিচারক সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ও সাংবাদিক মাহফুজ উল্লাহ্। তারাগঞ্জে ‘বাবা ও দুই ছেলের দারিদ্র্যমুক্তির সংগ্রাম’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান রহিদুল।