রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বরখাস্ত হওয়া কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিনের মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গতকাল সোমবার অভিযোগপত্র দেওয়া হয়েছে।অভিযোগপত্রে এখলাছ উদ্দিনের বিরুদ্ধে আট কোটি ৩২ লাখ ৫৫ হাজার ৯৮ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। তবে মামলার অপর আসামি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স লিমিটেড (এনসিসি) ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আমিনুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।দুদক সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর রাজশাহী নগরের শাহমখদুম থানায় মামলাটি করেন রাজশাহী দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোরশেদ। এজাহারে এখলাছ উদ্দিনের বিরুদ্ধে আট কোটি ২২ লাখ ৫৫ হাজার ৯৮ টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছিল। দুদকের তদন্তে তাঁর বিরুদ্ধে আরও ১০ লাখ টাকা মানি লন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। গত বছরের ১৭ ফেব্রুয়ারি এখলাছ উদ্দিনের টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।