আরডিজেএ-ঢাকার নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ-ঢাকা) সাধারণ সভা গত সোমবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংগঠনের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়। সভায় খায়রুজ্জামান কামালকে (বাসস) সভাপতি ও আলমগীর হোসেনকে (আলোকিত বাংলাদেশ) সাধারণ সম্পাদক করা হয়েছে।
দুই বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটিতে মুজিবুর রহমান চৌধুরী (বাংলাদেশ প্রতিদিন) ও আনোয়ারুল হককে (আরটিভি) সহসভাপতি, সরদার মেহেদী হাসান (এনটিভি) ও আবু আলীকে (আমাদের সময়) যুগ্ম সম্পাদক, গোলাম মওলাকে (বাংলা ট্রিবিউন) সাংগঠনিক সম্পাদক এবং আনোয়ার হোসেনকে (জাগোনিউজ ২৪ ডটকম) দপ্তর সম্পাদক করা হয়েছে। বিজ্ঞপ্তি।