আরব সাগরে এবার ইন্দোনেশিয়ার জাহাজ জলদস্যুদের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি জাহান মণি’ আজ শনিবার সকালে ওমানের সালালাহ বন্দরে পৌঁছার কথা। তবে আরব সাগরে চলাচলকারী জাহাজের নাবিক ও মালিকদের জন্য আরেকটি দুঃসংবাদ। জাহান মণি বন্দরে পৌঁছার আগেই গতকাল শুক্রবার আরেকটি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। ইন্দোনেশিয়ায়ার পতাকাবাহী ওই জাহাজের নাম এমভি সিনার কুদুস।জানা গেছে, সিনার কুদুসে ২০ জন নাবিক আছেন। এঁদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। জাহাজটি সিঙ্গাপুর থেকে গ্রিস যাওয়ার পথে গত বৃহস্পতিবার সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। প্রায় ৫০ জন জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সব নাবিককে একটি কক্ষে আটকে রেখেছে। জলদস্যুদের প্রতিরোধে কর্মরত এবং জলসদস্যুদের সঙ্গে সমঝোতাকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে গতকাল এ তথ্য পাওয়া গেছে।