আরবিএমের সভাপতি ফিরোজ, সা. সম্পাদক মাসউদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ফিরোজ মান্নাকে সভাপতি ও ইউএনবির মাসউদুল হককে সাধারণ সম্পাদক করে অভিবাসনবিষয়ক রিপোর্টারদের সংগঠন আরবিএমের (রিপোর্টারস ফর বাংলাদেশি মাইগ্রেন্টস) ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে।

আজ রোববার সংগঠনের এক সাধারণ সভায় এ কমিটি করা হয়। সংগঠনের বিদায়ী আহ্বায়ক মাসউদুল হক ও সদস্যসচিব কেরামত উল্লাহ বিপ্লব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালে আরবিএমের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। রোববার প্রবাসীকল্যাণ ভবনে সংগঠনের সভায় সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার আনিসুর রহমান এবং কালের কণ্ঠের হায়দার আলীকে কমিটির সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া নিউএজের ওয়াসিমউদ্দিন ভূঁইয়া ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরাকে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলানিউজের জেসমিন পাপড়ি। মাইগ্রেশন নিউজ বিডি.কমের সম্পাদক রবিউল ইসলামকে কমিটির কোষাধ্যক্ষ, সমকালের রাজীব আহমেদকে কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, এসএ টিভির রিয়াদ আহসানকে প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, ঢাকা টাইমসের মহিউদ্দিন মাহীকে দপ্তর সম্পাদক, সময় টিভির প্রসূন আশীষকে আন্তর্জাতিক সম্পাদক এবং জনতার জাহাঙ্গীর খান বাবুকে কল্যাণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে ২৪ জনকে। এঁরা হলেন যুগান্তরের মাসুদ করিম, এটিএন বাংলার কেরামত উল্লাহ বিপ্লব, জিটিভির রাজু আহমেদ, ডেইলি অবজারভারের মহসীনুল করিম, বৈশাখী টিভির আবদুল মজিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার শুক্কুর আলী শুভ, বিডিনিউজের নুরুল ইসলাম হাসিব, প্রথম আলোর শরিফুল হাসান, ডেইলি স্টারের বেলাল হোসেন, চ্যানেল টোয়েন্টি ফোরের ফাইজুল সিদ্দিকি, যুমনা টিভির আলমগীর হোসেন, দেশটিভির ঝর্ণা রায়, এনটিভির রোকনউদ্দিন, বাংলাভিশনের মিরাজ হোসেন গাজী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিশাদ হুদা, মানবজমিনের রোকনুজ্জামান পিয়াস, ঢাকা ট্রিবিউনের আদিল সাখাওয়াত, দ্য রিপোর্ট ২৪–এর কাওসার আজম, ভোরের কাগজের শফিউল আল ইমরান ও সংবাদের গৌতম ঘোষ।