আরমানকে নিয়ে পুলিশের অভিযান অস্ত্র-মাদক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের একটি গ্রাম থেকে রিভলবার, একটি ছোরা ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে শীর্ষস্থানীয় সন্ত্রাসী আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে।সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান জানান, আরমানকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।