প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ঐতিহ্য দিবস উদ্যাপনের অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ে থ্রিডি ভিডিও ম্যাপিংসহ আলোক উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবটির মূল পর্ব শুরু হবে সন্ধ্যা সাতটায়। এতে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে কবি আসাদ চৌধুরী উপস্থিত থাকবেন। আরবান স্টাডি গ্রুপ ও আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে উৎসবের আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল অনুষ্ঠান সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত চলবে। এরপর এক ঘণ্টা নামাজের বিরতি শেষে আলোক উৎসব পুনরায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। বিজ্ঞপ্তি।