আরমানিটোলা মাঠে কোরবানির পশুর হাট না বসানোর অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহায় পুরান ঢাকার নয়াবাজারের আরমানিটোলা মাঠে কোরবানির পশুর হাট না বসানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে অনুরোধ করেছেন।
পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া গত ২৮ জুলাই মেয়র সাঈদ খোকনের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, জনবহুল নয়াবাজার এলাকার আরমানিটোলা মাঠে কোরবানির পশুর হাট বসানোর অনুমতি থাকলেও এই হাটের
কারণে পুরো নয়াবাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে বিশেষত সদরঘাট, মাওয়া, কেরানীগঞ্জসহ দক্ষিণাঞ্চলগামী লোকজনের চলাচলে প্রচণ্ড অসুবিধা হয়। পরিস্থিতি বিবেচনা করে এবার এখানে হাট না বসাতে ডিএমপি কমিশনার মেয়রের কাছে চিঠিতে অনুরোধ জানান।