প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরলা ফুডস অ্যামবা ও মিউচুয়াল মিল্ক প্রোডাক্টস লিমিটেড যৌথভাবে ব্যবসা পরিচালনার আনুষ্ঠানিক সূচনা করেছে। এ উপলক্ষে গত বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরলা ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির ‘ডানো ও বাংলাদেশ—অংশীদারিত্বের পাঁচ দশক’ শীর্ষক প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর আরলা ফুডস ও মিউচুয়াল মিল্ক প্রোডাক্টস লিমিটেডের যৌথ ব্যবসা পরিচালনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন আরলা ফুডস বাংলাদেশের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, আরলা ফুডস অ্যামবার ভাইস প্রেসিডেন্ট লিলি লি ভ্যালিউর, ডেনমার্কের রাষ্ট্রদূত হানা ফুগল ইস্কয়ার। ওই অনুষ্ঠানে আরলা ফুডসের নতুন দুগ্ধ পণ্য ডানো ডেইলির উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।