আরাধনকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনা-রুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা আরাধন শীল (৫১)। গ্রামে গ্রামে গান গেয়ে ও গান শিখিয়ে ছয় সদস্যের পরিবার চালাতে হতো তাঁকে। কিন্তু এখন আর তিনি গান গাইতে পারেন না। বাড়ির বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন তিনি। আরাধন দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, আরাধনকে সুস্থ করতে অন্তত পাঁচ লাখ টাকা লাগবে। কিন্তু দরিদ্র এই শিল্পীর পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। শিল্পী আরাধন আবারও গান গাইতে চান। চান বাঁচতে। তাই দেশের হূদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: গোপাল চন্দ্র দেব, সঞ্চয়ী হিসাব নম্বর: ৪৯৯৬, পূবালী ব্যাংক, চুনারুঘাট শাখা।