আরাফাত রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমজাদ হোসেন প্রমুখ।