প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গত ২৬ জানুয়ারি আরাফাত সানির পক্ষে জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী মুরাদুজ্জামান। ট্রাইব্যুনাল গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন। এ মামলায় ২৪ জানুয়ারি এক দিনের রিমান্ড শেষে আরাফাত সানিকে কারাগারে পাঠানো হয়। নিজেকে আরাফাত সানির স্ত্রী দাবি করা এক তরুণীর ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় করা এই মামলায় সানিকে ২২ জানুয়ারি আমিনবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই তরুণী ২৩ জানুয়ারি যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে একটি এবং
১ ফেব্রুয়ারি মারধরের অভিযোগে সানির বিরুদ্ধে আরেকটি মামলা করেন।