আরাফাত সানির মায়ের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির মাকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এই আবেদন মঞ্জুর করেন। ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মারধরের অভিযোগে আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে নালিশি এই মামলা করেন নিজেকে সানির স্ত্রী দাবি করা এক তরুণী। আদালতের নির্দেশে রাজধানীর মোহাম্মদপুর থানা-পুলিশ ৮ ফেব্রুয়ারি নালিশি মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। কারাগারে আটক আরাফাত সানির বিরুদ্ধে আরও দুটি মামলা করেছেন ওই তরুণী। আদালত প্রতিবেদক