আরাফাতকে বাঁচাতে চার লাখ টাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আট মাস বয়সের ফুটফুটে শিশু আরাফাত ইসলাম ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। ছোট্ট এ শিশুটিকে সুস্থ করে তুলতে হলে চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু এ টাকা জোগাড় করার সামর্থ্য তার বাবা মো. নজরুল ইসলামের নেই। তাই একমাত্র ছেলেকে বাঁচাতে তিনি সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নজরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর- ১৩৯১০১৬২২৭৮, ডাচ্-বাংলা ব্যাংক। মুঠোফোন: ০১৮১৯০৬৪২৭৯ বিজ্ঞপ্তি।