আরাফাতের খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিশু আরাফাত হোসেন হত্যা মামলা দ্রুত বিচার আইনের আওতায় আনা ও জড়িতদের ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।সকাল ১০টায় স্থানীয় নিমতলা বাসস্ট্যান্ডে আধা ঘণ্টা মানববন্ধন করে কালীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডবাসী। এরপর সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে উপজেলা পরিষদে যায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরাদুল হকের মাধ্যমে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশন হত্যাকারীর ফাঁসির দাবিতে বেলা ১১টায় কালীগঞ্জ শহরে প্রধান বাসস্ট্যান্ডে মানববন্ধন করে। এ ছাড়া নাগরিক কমিটির পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ৭ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ওষুধ ব্যবসায়ী নূর হোসেনের একমাত্র সন্তান তৃতীয় শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন খুন হয়।