পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (পাটুরিয়া) বিদ্যুৎ কুমার সাহা জানান, আজ সকাল সাতটার পর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়।
রাজবাড়ীর দৌলতদিয়া দিয়ে সকাল আটটার পর ফেরি চলাচল শুরু হয়।
ফেরিঘাটের কর্মীরা জানান, ঘন কুয়াশার কারণে ভোর পৌনে চারটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় আটকে পড়ে বিপুলসংখ্যক যানবাহন। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
সকালে ফেরি চলাচল শুরু হওয়ার পর আটকে পড়া যানবাহনগুলো ধীরে ধীরে পার হচ্ছে।