প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এর সহযোগী তিন প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং এমটিবি এক্সচেঞ্জ ইউকে লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিল্পোদ্যোক্তা আরিফ দৌলা নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ব্যাংকের সদ্য প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।আরেক শিল্পোদ্যোক্তা রাশেদ এ চৌধুরী এমটিবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এবং হেদায়েত উল্লাহ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৭ জানুয়ারি ব্যাংকের পরিচালনা সভায় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। বিজ্ঞপ্তি।