আরিফকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণব্যাধি অ্যাপ্লা-স্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত মো. আরিফ হোসেন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে চান না। তিনি অন্য সবার মতো বাঁচতে চান। তিনি এক মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (ডি-ব্লক, ১৫ তলা, সিট নং-৫) হেমাটোলজি বিভাগে অধ্যাপক মাসুদা বেগমের চিকিৎসাধীন। শরীরের বিভিন্ন অংশ দিয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়ে ধীরে ধীরে তিনি এখন মৃত্যুর মুখোমুখি। আরিফকে সুস্থ করে তুলতে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে। তাতে ২০ থেকে ২৫ লাখ টাকা লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু তাঁর দরিদ্র মা-বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তাঁর অসহায় মা-বাবা সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বাদশা, সঞ্চয়ী হিসাব নং-২৮০-১২৯-১০৭-০০০১। সিটি ব্যাংক লিমিটেড, চকবাজার শাখা, ঢাকা। মুঠোফোন নং-০১৭১৫৩৬৪৮৫৬, ০১৬৮১৫৫৭৬৪৮। বিজ্ঞপ্তি।