আরে নাহ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিন খসরু  । ফাইল ছবি
মতিন খসরু । ফাইল ছবি

ইয়াবা ও ফেনসিডিল কারা সেবন করে তার বিবরণ দিচ্ছিলেন সরকারি দলের সাংসদ আবদুল মতিন খসরু । তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, চিকিৎসক ও শিক্ষকেরা মাদক গ্রহণ করে।
এ সময় পাশ থেকে অন্য একজন সাংসদ রসিকতা করে বললেন, ‘আইনজীবীরাও খায়।’
মতিন খসরু বলেন, ‘আরে নাহ।’
সাংসদ বললেন, ‘আরে খায়।’
মতিন খসরু বললেন, ‘আমি জানি না।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় আবদুল মতিন খসরু বলেন, দেশের তরুণেরা ইয়াবা সেবন করে। মেয়েরা মনে করে ইয়াবা খেলে স্লিম থাকা যায়। এমনকি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও ইয়াবা খায়। চিকিৎসকেরা খায়। ... বলা ঠিক হবে কি না... নামী শিক্ষকেরা ফেনসিডিল খায়।
তখনই পাশ থেকে একজন সাংসদ বলেন, আইনজীবীরাও খায়।

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু পেশায় একজন আইনজীবী। তিনি যুব সমাজকে রক্ষায় ইয়াবা ও ফেনসিডিল ব্যবসায়ীদের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচার চালানোর আহ্বান জানান।