প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের নেত্রী নূরজাহানের ওপর হামলা মামলার আরেক আসামি বাইরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌডালা রোড এলাকা থেকে বাইরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মামলার ৯ নম্বর আসামি। তাঁর বাড়ি মোবারকপুর ইউনিয়নের টিকোরি গ্রামে।