আরেক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের কিশোরী হেনা হত্যা ও ধর্ষণ মামলার অন্যতম আসামি রবিউল খাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হেনা হত্যার ঘটনায় করা দুটি মামলায় ১৮ জন আসামির মধ্যে আটজন গ্রেপ্তার হলো। শরীয়তপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে সিআইডির একটি দল গতকাল ভোরে যাত্রাবড়ীর রায়েরবাগ এলাকার এক আত্মীয়ের বাসা থেকে রবিউল খাঁকে গ্রেপ্তার করে। তিনি হেনা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি মাহাবুবের বাবা। গ্রেপ্তারের পর তাঁকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। সেখান থেকে গতকাল সকালে রবিউলকে শরীয়তপুরে আনা হয়। বেলা তিনটায় তাঁকে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।