আরেক আসামিকে পুলিশে দিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিশু সামিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলী হায়দারকে (৩৭) ধরে পুলিশে দিয়েছে সদর উপজেলার শেখপাড়ার এলাকাবাসী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে জালালাবাদ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমতউল্লাহ বলেন, আলী হায়দার সামিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শেখপাড়ার একটি বাসায় হায়দার লুকিয়ে ছিলেন। সকালে এলাকাবাসী ওই বাসা থেকে হায়দারকে আটক করে। এরপর জালালাবাদ থানায় খবর দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শেখপাড়ায় গিয়ে হায়দারকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন:–