আরেক আসামিকে পুলিশে দিলেন বাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্যাতন ও হত্যা মামলায় আরেক আসামিকে পুলিশে দিয়েছেন তাঁর বাবাসহ এলাকার লোকজন। আজ বুধবার রাত ১০ টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানায় তাঁকে সোপর্দ করা হয়।
ওই আসামির নাম বাদল আহমদ (১৯)। তিনি সামিউলকে নির্যাতনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আসামিরা জবানবন্দিতে তাঁর নাম উল্লেখ করেন বলে পুলিশ জানায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, আজ রাতে বাদলের বাবা সুলতান আহমেদ এলাকাবাসীকে নিয়ে তাঁর ছেলেকে থানায় সোপর্দ করেন। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ নিয়ে সামিউল হত্যায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। এ ছাড়াও পালিয়ে সৌদি আরবে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম।