প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় করা মামলার আরেক আসামি উজ্জ্বল হোসেন আত্মসমর্পণ করেছেন।আদালত সূত্র জানায়, উজ্জ্বল গত বৃহস্পতিবার দুপুরে বগুড়ার বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে উজ্জ্বলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উজ্জ্বল গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়া সালিসকারী মাতব্বর সাদেক বাবুর সহযোগী। এর আগে সাদেক আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং ওই গৃহবধূর স্বামী পুলিশের হাতে গ্রেপ্তার হন।