আরেক কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কেন্দ্রীয় কারাগারে ইউনুস আলী নামের আরও এক কয়েদির মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়। ইউনুসের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাশ পশ্চিমপাড়া গ্রামে।
জানা গেছে, ভোরে ইউনুসের (৫৭) বুকে ব্যথা শুরু হলে তাঁকে প্রথমে কারা অভ্যন্তরের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। পরে সকাল আটটার দিকে আবার বুকে ব্যথা অনুভব করলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শাহজাহান আহমেদ বলেন, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। মাদকের মামলায় ২০১১ সালে ইউনুসকে ৩০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।
এর আগের দিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কারা হেফাজতে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সামী-উজ-জ্জামানের মৃত্যু হয়।