আরেক তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলের কাছে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় আরেক তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার তদন্ত কর্মকর্তা সিআইডির সাবেক কর্মকর্তা মুন্সী আতিকুর রহমান আদালতে আংশিক সাক্ষ্য দেন। বাকি সাক্ষ্যের জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২–এর বিচারক মমতাজ বেগম আগামী ৪ অক্টোবর তারিখ ধার্য করেছেন।