আরেক দফা সময় পেল সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় আগামী ৩০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ধার্য দিনে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনউদ্দিন সিদ্দিকী সময় দিয়ে এ দিন ধার্য করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি ১৪ দফায় সময় পেল। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে ফিলিপাইনে পাঠানো হয়। এ ঘটনায় গত বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। আদালত প্রতিবেদক