আরেক দস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের এক দিন পর গতকাল শুক্রবার আল আমিন গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাগর মোহনাসংলগ্ন লালদিয়ার চর থেকে সকাল নয়টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে আটক করা হয়। আল আমিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে।