আরেক নাগরিক সংগঠনের আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাগরিক অধিকার ফোরাম’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন এর আহ্বায়ক আইনজীবী এম হায়দার আলী। তিনি বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। গত বছরের ২৩ ডিসেম্বর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে এর ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। হায়দার আলী বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষা, প্রকৃত গণতন্ত্র অর্জন, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত সুখী-সমৃদ্ধিশালী আধুনিক সমাজ গঠনের লক্ষ্যে এই নাগরিক সংগঠনটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পুলিশ সুপার আকবর আলী খান, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।