আরেক নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেনকে পিটিয়ে জখম ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় যুবলীগের অপর যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমানসহ তাঁর সহযোগী ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত বলেন, গত শুক্রবার রাতে সোহরাবের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি করেন। মামলায় তৌহিদুর রহমানকে প্রধান করে তাঁর আরও ১৩ সহযোগীকে আসামি করা হয়েছে। মামলায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নলডাঙ্গা পৌরসভার দরপত্র ভাগাভাগি নিয়ে সোহরাব ও তৌহিদুরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার উপজেলার বাসুদেবপুর কাউন্সিল মোড়ে সোহরাবকে গুলি করে ও পিটিয়ে জখম এবং তাঁর মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়।