আরেক প্রবাসীর স্ত্রীকে খুন, লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় গত রোববার দিবাগত রাতে প্রবাসীর স্ত্রীকে খুন করে মালামাল লুট করেছে একদল 
ডাকাত। এর আগে ৭ আগস্ট শহরের এক দুবাইপ্রবাসীর স্ত্রীকে হত্যা করে অর্থ ও মালামাল লুট করে ডাকাতেরা। মাত্র ১২ দিনের
ব্যবধানে দুটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
পরিবার জানিয়েছে, মল্লিকপুর এলাকার বাসিন্দা ফজর আলী দীর্ঘদিন ধরে ছেলেমেয়েদের নিয়ে যুক্তরাজ্যে আছেন। বাড়িতে
থাকতেন স্ত্রী রুপিয়া বেগম (৫২) ও কাজের ছেলে লুৎফুর রহমান (২০)। কয়েক দিন আগে রুপিয়া বেগমের ভাইয়ের ছেলে
ইসলাম উদ্দিন (১২) বাড়িতে বেড়াতে আসে।
ইসলাম জানায়, রোববার রাতে তার ফুফু রুপিয়া বেগম এক কক্ষে এবং সে আর লুৎফুর অন্য কক্ষে শুয়ে ছিল। রাত দুইটার
দিকে রুপিয়া বেগমের কক্ষে চিৎকার শুনে তাঁরা দুজন ওই কক্ষে যেতে চাইলে রামদা হাতে থাকা এক ব্যক্তি তাদের জিমিঞ্চ করে
রাখে। কিছু সময় পরে রুপিয়া বেগমের কক্ষ থেকে কালো পোশাক পরা রামদা হাতে আরও তিনজন বের হয়ে আসে। ওই চার ব্যক্তি
চলে যাওয়ার পর তারা সেখানে গিয়ে রুপিয়া বেগমকে বিছানার ওপর পড়ে থাকতে দেখে। এ সময় তারা ঘরের জিনিসপত্র
এলোমেলো অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশীরা এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লুৎফুর জানান, ডাকাতেরা ঘরের দ্বিতীয় তলার একটি কাঠের জানালা ভেঙে ভেতরে ঢোকে।
খবর পেয়ে গতকাল সোমবার সকালে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহামঞ্চদ নজরুল হোসেন এবং পৌর মেয়র আয়ুব বখত জগলুল
ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আহমদ নূর বলেন, ‘দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের ডেকে নেওয়া
হয়। তাঁরাই রুপিয়া বেগমকে হাসপাতালে নিয়ে যান। শহরে গত কয়েক দিনে গৃহকর্ত্রীকে খুন করে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে
আমরা উদ্বিগ্ন।’
সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ গোলদার জানান, রুপিয়া বেগমের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে
শ্বাসরোধে হত্যা করা হতে পারে।
পুলিশ সুপার প্রথম আলোকে জানান, এটা ডাকাতি নয়, চুরি। যেহেতু পাঁচজনের কম লোক মিলে এটা করেছে, তাই এটাকে
ডাকাতি বলা যাবে না। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।
৭ আগস্ট শহরের নবীনগর এলাকায় এক দুবাইপ্রবাসীর বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে তাঁর স্ত্রীকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার
লুট করে। এ সময় ডাকাতদের হামলায় ওই প্রবাসীর স্কুলপড়ুয়া এক ছেলে ও এক মেয়ে গুরুতর আহত হয়।