আরেক বাংলাদেশির মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে বাংলাদেশি প্রিন্স সাদিক চৌধুরী ক্ষমতাসীন জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাট থেকে ইংল্যান্ডের নর্থাম্পটন সাউথ আসনে মনোনয়ন পেয়েছেন। তাঁর বাড়ি সিলেট শহরের বাগবাড়ী এলাকায়। এ নিয়ে ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনে এমপি পদে মনোনয়ন পেলেন ছয় বাংলাদেশি।
প্রথম এবং একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত এমপি লেবার পার্টির রুশনারা আলী। তিনি আবারও প্রার্থী হচ্ছেন। লেবার দল থেকে নতুন করে মনোনয়ন পেয়েছেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক (শেখ রেহানার মেয়ে), রূপা আশা হক এবং আনোয়ার বাবুল মিয়া। আর কনজারভেটিভ দল থেকে মনোনয়ন পেয়েছেন মিনা রহমান।