আরেক মামলায় মোকাররমের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির আরেকটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জেলার ১ নম্বর আমলি আদালতের হাকিম মো. হামিদুল ইসলাম এ আদেশ দেন। 
ফরিদপুর শহরের হাজি শরীয়তুল্লাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম ১০ মে মোকাররম মিয়া এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব (রাজনৈতিক)
সত্যজিৎ মুখার্জির বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।
ফরিদপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান জানান, গতকাল এ মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। দুই পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।