আরেক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার হোয়াইকং খারাংখালীতে অবস্থিত বিজিবির তল্লাশিচৌকির কাছে নাফ নদীতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর। শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন খান বলেন, এ নিয়ে গত কয়েক দিনে নাফ নদী থেকে মিয়ানমারের ৫৩ জন নাগরিকের লাশ উদ্ধার করা হলো।