আরেক লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তিনজন খুনের ঘটনায় পুলিশ আরও একজনের লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পাবনা সদর উপজেলায় পদ্মা নদীর কাথুলির চর থেকে আনসার আলীর (৪৫) লাশ উদ্ধার করা হয়। আনসার আলী খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেয়ারম্যান নুরুল ইসলামের লাশ পাওয়া যায়নি।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বেলা একটার দিকে কাথুলির চরে মাছ ধরার সময় জেলেরা চরের কাশবনে আটকানো অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেন। বেলা দুইটার দিকে পাবনা সদর থানা ও খোকসা থানার পুলিশ গিয়ে তা উদ্ধার করে। আনসার আলীকে তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে,তাদের কয়েকজন এখনো পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার বেলা দুইটার দিকে পদ্মা নদীতে শিলাইদহ খেয়াঘাটে নৌকার ওপর চরমপন্থী সন্ত্রাসীরা প্রকাশ্যে চেয়ারম্যান নুরুল ইসলাম, আমবাড়িয়া গ্রামের আনসার আলী ও মনিরুল ইসলাম ওরফে ভুট্টুকে প্রথমে গুলি ও পরে গলা কেটে হত্যা করে।