আরেক স্কুলছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নাজমুন্নাহার বেগম (১৬) নামের আরও এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ২৪ ঘণ্টা পর গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে লাশ ভেসে ওঠে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দুবাজাইল গ্রাম থেকে কিতাব আলী (৫০) নামের এক মাঝি ইঞ্জিনচালিত নৌকায় শতাধিক যাত্রী নিয়ে অরুয়াইল বাজারে যাচ্ছিলেন। ছেত্রা নদীর রানিদিয়া এলাকায় নৌকাটি ডুবে যায়। সে সময় স্থানীয় লোকজন মা ও মেয়েসহ তিনজনের লাশ উদ্ধার করেন। নিখোঁজ ছিল নাজমুন্নাহারসহ তিনজন।
নাজমুন্নাহার বেগম উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের আরব আলীর মেয়ে। সে পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ে যাওয়ার পথে সে দুর্ঘটনার শিকার হয়।
সরাইল থানার ওসি আলী আরশাদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।