ঢাকার আশুলিয়ার জমি ব্যবসায়ী জয়নাল আবেদিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুবেল (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরের নাগরপাড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার পুলিশ জানায়, পলাশবাড়ী এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষে গত ২৮ সে্বেম্বর রাতে জয়নাল খুন হন। ওই ঘটনায় তাঁর ছেলে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। আকাশ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, রুবেল ও হূদয় নামের দুই ভাড়াটে খুনির সহায়তায় তিনি তাঁর বাবাকে খুন করেন।
জয়নাল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে রুবেল ও হূদয় মোটরসাইকেলে করে মির্জাপুরের নাগরপাড়া বাজার হয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে হূদয় দৌড়ে পালিয়ে যান। রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।