প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যার ঘটনায় পুলিশ মো. এনায়েত খান (৩২) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে। সরাইল থানার পুলিশ গত শনিবার চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ইকবাল আজাদ হত্যার ঘটনায় এ নিয়ে পাঁচজন গ্রেপ্তার হলেন। পুলিশ জানায়, ইকবাল আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মাহফুজ আলীকে চট্টগ্রামে এনায়েত খান তাঁর বাসায় রেখে আশ্রয় ও আর্থিকভাবে সাহায্য করেন বলে অভিযোগ রয়েছে। এনায়েত খানকে গ্রেপ্তারের কিছুক্ষণ আগে মাহফুজ আলী পালিয়ে যান। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।