আরেকজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজতুরী বাজারে এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ভ্যানচালক জহিরুল ইসলাম (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে মারা যান। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। ১০ এপ্রিল তেজতুরী বাজারে মাহমুদ সুইং অ্যান্ড ইলেকট্রিক নামের ওই দোকানে আগুন লেগে দোকানটির মালিক, কর্মচারী, পথচারীসহ ১১ জন দগ্ধ হন।